জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

২৮ অক্টোবর বিএনপি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

"বিস্ফোরণের কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে"

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। দলটির সিনিয়র নেতাদের আদেশ বাস্তবায়ন করেছেন পাঠপর্যায়ের কর্মীরা।

আজ শুক্রবার সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নেতারা যেভাবে নির্দেশনা দিচ্ছিল, কর্মীরা সেভাবে সহিংসতা করেছে; এ জন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণ হলে তারা খালাস পাবে। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

আসাদুজ্জামান খান বলেন, নেতারা যেভাবে নির্দেশনা দিচ্ছিল, কর্মীরা সেভাবে সহিংসতা করেছে; এ জন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণ হলে তারা খালাস পাবে। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

তিনি বলেন, আমরা কিছু উন্নত প্রযুক্তির গোপন ক্যামেরা রাস্তায় সেট করেছিলাম। সেগুলোও তারা নষ্ট করে দিয়েছে, যাতে এসব সহিংসতার কোনো আলামত না থাকে। তারপরও আমাদের হাতে বেশকিছু আলামত আছে। আমরা চেষ্টা করছি সেগুলো দেখে সহিংসতাকারীদের শনাক্ত করতে।

আরও পড়ুনঃ “রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র